বৃহস্পতিবার ২১, মে ২০২৬

বৃহস্পতিবার ২১, মে ২০২৬ -- : -- --

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের কল্যাণে চার্জিং জোন স্থাপন 

হাবিপ্রবি থেকে ডালিম চন্দ্র রায়

প্রকাশিত: ২০ মে ২০২৬, ১১:০৬ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) চার্জিং জোন স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার (২০ মে) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উক্ত  চার্জিং জোনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড.  মো. নওশের ওয়ান, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. মহিদুল হাসান, ইন্টারন্যাশনাল হলের হল সুপার প্রফেসর ড. মো. আদনান আল বাচ্চু, সহকারী প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম, সহকারী প্রক্টর প্রফেসর রাফিয়া আখতার সহ শিক্ষার্থী ও অন্যান্য ব্যাক্তিবর্গ।

মোবাইল নেটওয়ার্ক ব্যবসায়ী প্রতিষ্ঠান গ্রামীণ ফোনের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, লাইব্রেরিতে এবং জিমনেসিয়ামে একটি করে চার্জিং জোন স্থাপন করা হয়েছে। 

এ সময় হাবিপ্রবি প্রক্টর প্রফেসর ড.  মো.  নওশের ওয়ান বলেন, এই চার্জিং জোনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মোবাইল ফোন চার্জ করতে পারবেন। অনেক সময় মোবাইল ফোন চার্জ দেওয়ার সুযোগ না থাকায় তাঁদেরে হল বা মেসে যেতে হয়।চার্জিং জোন স্থাপনের মাধ্যমে তাঁদের কষ্ট লাঘব হলো।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড.  মো. মহিদুল হাসান বলেন, গ্রামীণ ফোন তাঁদের স্কিটো কোম্পানির সীমের প্রমোশনের জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে এসে কাজ করতে চেয়েছিল। তখন আমি শিক্ষার্থীদের কথা চিন্তা করে তাঁদের কিছু সহায়তা করার বিষয়ে বলেছিলাম। তখন তারা চার্জিং জোন স্থাপনের জন্য সম্মত হোন এবং আজকে সেটি স্থাপন হলো।

শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে টিএসসিতে, লাইব্রেরিতে এবং জিমনেশিয়ামে পড়াশোনা, আলোচনা এবং শরীরচর্চার কাজে দীর্ঘক্ষণ অবস্থান করেন।অনেক সময় তাঁদের ফোনের চার্জ কমে যায় বা শেষ হয়ে যায়।বর্তমান সময়ে ফোন  একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার্থীরা চার্জিং জোনে ফোন চার্জ করে তাঁদেরকে সবসময় আপডেট রাখতে পারবে।সামনে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও ভালো কিছু করবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যেগকে সাধুবাদ জানিয়েছে শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আমরা না চাইতেই আমাদের সমস্যাগুলো অনুধাবন করে তার সমাধান করেন সেটি আমাদের জন্য অনেক ভালো। তাহলে আমরা নিয়মিত মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবো।আশা রাখছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে আরও অগ্রণী হবেন।

Link copied!