নোবিপ্রবি থেকে রাকিব মোহাম্মদ আরজু
প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৮:২৩ এএম
বৃহস্পতিবার ২১, মে ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হযরত বিবি খাদিজা হলের দেয়ালে আপ/ত্তিকর চিত্র আঁকাসহ নির্মাণকাজে অংশ নেয়া কর্মচারীরা নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অশালীন ইঙ্গিত দেয়াকে কেন্দ্র করে আন্দোলনে নেমেছে হলের শিক্ষার্থীরা। বুধবার (২০ মে) রাত ১১ টা থেকে ১২ টা পর্যন্ত শিক্ষার্থীরা হল গেইটে বিক্ষোভ করে। পরে প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা আন্দোলন স্থগিত করে।
হলের ছাত্রীরা জানায়, হলের চতুর্থ তলায় নির্মাণ কাজে কর্মরত কর্মচারীরা আপত্তিকর চিত্র আঁকে। যার প্রতিবাদে বিক্ষোভ করে হলের নারী শিক্ষার্থীরা। এর আগেও হলে কাজ করতে আসা নির্মাণ শ্রমিকরা নারী শিক্ষার্থীদের লক্ষ্য নানা বাজে ইঙ্গিত দিয়েছে বলেও অভিযোগ দিয়েছে হল প্রশাসনের কাছে। কিন্তু এ বিষয়ে প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি।
আরেক শিক্ষার্থী বলেন, মেয়েদের হলে কোনো পুরুষ লোক প্রবেশ করলে হুইসেল দেয়ার নিয়ম আছে কিন্তু আমাদের হলে পুরুষ কর্মচারী বা হলের কাজে নিয়োজিত কেউ প্রবেশ করলে তারা বাঁশি দেয়। কিন্তু তাদের এপ্রোচ বা ব্যবহার খুবই বাজে। তারা বাঁশির সাথে সাথে শিষ পর্যন্ত দেই আমাদের দেখে। এসব বিষয় প্রশাসন এখন পর্যন্ত নির্বিকার।
আরেক শিক্ষার্থী জানান, ‘জল ছাদ’ করার জন্য কিছু লোক কাজ করত। গত কয়েকদিন ধরেই কাজ চলতেছিল। আজ ছিল শেষ দিন। যাওয়ার আগে একজন লোক পেছনের ব্লকের ছাদে খুবই নোংরা একটা naked মেয়ের ছবি এঁকে গেছে।
আন্দোলন চলাকালীন সময়ে উপস্থিত হন বিবি খাদিজা হলের সহকারী প্রভোস্ট নাজমুন নাহার ও তাসনিম আলম। তারা শিক্ষার্থীদের অভিযোগ শুনেন এবং যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা শেষে সহকারী প্রভোস্ট তাসনিম আলম বলেন, শিক্ষার্থীদের অভিযোগ আমরা শুনেছি। আগামীকাল সকালে প্রভোস্ট স্যারের সাথে তাদের মিটিং আছে সেখানে তারা বিস্তারিত জানাবে এবং সে অনুযায়ী প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।