শুক্রবার ২২, মে ২০২৬

শুক্রবার ২২, মে ২০২৬ -- : -- --

ঈদযাত্রায় বিভিন্ন রুটে বাস সুবিধা দিচ্ছে বেরোবি প্রশাসন

তারেক পাশার সৌরভ,বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ২২ মে ২০২৬, ১২:১৫ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

ঈদুল আজহা উপলক্ষে শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিদায়কভাবে বাড়ি ফেরার সুযোগ করে দিতে বাস সুবিধার উদ্যোগ নিয়েছে  প্রশাসন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক ।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়-ঢাকা, বিশ্ববিদ্যালয়-বগুড়া হয়ে নাটোর এবং বিশ্ববিদ্যালয়-তিস্তা-কুড়িগ্রাম রুটে একটি করে বাস চলবে। এছাড়া বিশ্ববিদ্যালয়-সৈয়দপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় রুটে দুইটি বাসের অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে প্রশাসন এ উদ্যোগের অনুমোদন দিয়েছে। এটি একটি নতুন ধারার সূচনা। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের বাজেটে এ খাতে বরাদ্দ বৃদ্ধি পেলে আরও বিস্তৃত পরিসরে বাস সুবিধা চালু করা সম্ভব হবে।

এ বিষয়ে বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি  বলেন, “ঈদুল আজহার ছুটিতে শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে, নিরাপদে ও আনন্দের সঙ্গে বাড়ি ফিরতে পারে, সে লক্ষ্যেই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিভিন্ন রুটে বাস চালুর দাবি জানিয়েছিলাম। আগামী ২৩ মে সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিভিন্ন রুটে বাস ছেড়ে যাবে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের প্রত্যাশায় সাড়া দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। সবার ঈদযাত্রা নিরাপদ ও আনন্দময় হোক। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক।”

Link copied!