প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৭:৪২ পিএম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এর কৃষি রসায়ন বিভাগে নবনির্মিত ‘পেস্টিসাইড ডিসপ্লে বোর্ড’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুর ১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হেকেম বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জয়ন্তী ধর্মসেনা এটির উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে প্রফেসর করিম মেমোরিয়াল সেমিনার কক্ষে কৃষি রসায়ন বিভাগের শিক্ষকবৃন্দ ও হেকেম বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তাদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগের প্রধান প্রফেসর ড. মো. মোখলেছুর রহমান।
সভায় হেকেম বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর লুসান লানিন্দা আবেল সেরা, কান্ট্রি হেড এস আই এইচ এম মুশফিকুর রহমান, সিনিয়র জেনারেল ম্যানেজার দেবাশীষ ভৌমিক, জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) জাকির হোসেন এবং জেনারেল ম্যানেজার (এসসিএ ও করপোরেট অ্যাফেয়ার্স) এ এইচ এম কামরুল হাসানসহ বিভাগের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা কৃষিক্ষেত্রে কীটনাশকের সঠিক ও নিরাপদ ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধিতে সহায়ক হবে এবং গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিভাগীয় সূত্রে জানা গেছে, নতুন এই ডিসপ্লে বোর্ডের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের বালাইনাশক সম্পর্কে বাস্তবধর্মী ধারণা লাভ করবে, যা তাদের একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে।
