নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ০৫ মে ২০২৬, ১০:২২ পিএম
বুধবার ০৬, মে ২০২৬ -- : -- --
বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন উপাচার্যের এবং এমপি শাহজাহান
নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান এমপি এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মে ২০২৬) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা।
সাক্ষাৎটি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।