মঙ্গলবার ০৫, মে ২০২৬

মঙ্গলবার ০৫, মে ২০২৬ -- : -- --

ড্যাফোডিলে গ্লোবাল একাডেমিক সামিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০২:৪৯ পিএম

লিথুয়ানিয়ার ভিলনিয়াসে অনুষ্ঠিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হয়

বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে নতুন এক ইতিহাসের সূচনা হতে যাচ্ছে। আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্টদের সংগঠন International Association of University Presidents (IAUP)-এর সেমি-অ্যানুয়াল কনফারেন্স ২০২৬ আয়োজনের দায়িত্ব পেয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (DIU)।

লিথুয়ানিয়ার ভিলনিয়াসে অনুষ্ঠিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। আগামী ১৯ থেকে ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনটি ড্যাফোডিল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। দক্ষিণ এশিয়ার কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই ধরনের সম্মেলন আয়োজনের সুযোগ এটাই প্রথম।

এ আয়োজনের মাধ্যমে বৈশ্বিক শিক্ষা অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্ভাবনী উদ্যোগ, নেতৃত্ব এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষাদর্শ আন্তর্জাতিক পর্যায়ে ইতোমধ্যে প্রশংসা অর্জন করেছে।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় প্রধান, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকেরা অংশগ্রহণ করবেন। এর ফলে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই আয়োজন শুধু একটি বিশ্ববিদ্যালয়ের অর্জন নয়; বরং এটি বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন এবং ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক দিকনির্দেশনা।

Link copied!