শুক্রবার ০১, মে ২০২৬

শুক্রবার ০১, মে ২০২৬ -- : -- --

নোবিপ্রবির নতুন একাধিক প্রকল্প সবুজ পাতায় অন্তর্ভুক্ত

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ভেীত অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রণয়নের অংশ হিসেবে আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ের একাধিক উন্নয়ন প্রকল্প সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছে। রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে, সোমবার (২৭ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত এ সভায় নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল অংশগ্রহণ করেন। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের সদস্য (সচিব) এস এম সাকিল আক্তারের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সম্প্রসারণ ও আধুনকায়নের লক্ষ্যে একাডেমিক ভবন ৪, স্টেম (STEM) এক্সিলেন্স হাব, নতুন ৪ টি আবাসিক হল নির্মাণসহ বিভিন্ন ভেীত সুবিধা বৃদ্ধির প্রকল্প উপস্থাপন করা হয়। পাশাপাশি নোবিপ্রবি ও তৎসংলগ্ন এলাকায় নিরাপদ পানি নিশ্চিতকরতে লবণাক্ততা এবং আয়রন দূরীকরণ কৌশল সংবলিত অন্য একটি প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে। এসব প্রকল্পের জন্য প্রায় ৭০০ কোটি টাকার প্রস্তাব প্রাথমিক ধাপ অতিক্রম করেছে।

এ প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকমানের শিক্ষা ও গবেষণার উপযোগী করতে ভেীত অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য। এডিপিতে প্রকল্পগুলো অন্তর্ভুক্ত হওয়া আমাদের জন্য একটি বড় অর্জন। তিনি আরও উল্লেখ করেন, নতুন আবাসিক হল নির্মাণ, শিক্ষার্থীদের আবাসন সংকট অনেকটাই দূর করবে। একই সঙ্গে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্প বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়সহ পাশ্ববর্তী এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে। প্রকল্প সবুজ পাতায় আসার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

Link copied!