প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৭:১৮ এএম
"পরীক্ষা ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালিত না হলে পরীক্ষা নেওয়া একটা প্রহসন ছাড়া আর কিছুই নয়।" জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের পর তীব্র অসন্তোষ প্রকাশ করে একথা বলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
ময়মনসিংহের বেশ কয়েকটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, "যতক্ষণ পর্যন্ত পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত শিক্ষক-কর্মকর্তা সকলের নৈতিক উন্নয়ন হবে না, ততদিন পর্যন্ত পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া মানসম্মত হওয়ার কোন সুযোগ নেই। " পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের সময় অসদুপায় অবলম্বনের জন্য ময়মনসিংহের একটি কেন্দ্র থেকে ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন তিনি।
ড. আমানুল্লাহ বলেন, "মানোন্নয়ন নিশ্চিত করতে, পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনায় কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।" এর আগে তিনি ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করেন।
