সোমবার ২৭, এপ্রিল ২০২৬

সোমবার ২৭, এপ্রিল ২০২৬ -- : -- --

সাউথইস্ট ইউনিভার্সিটিতে সামার ২০২৬ ভর্তি পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পিএম

ভর্তি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীগণ

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ২০২৬ সালের সামার সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল অনুষ্ঠিত এ পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য প্রায় ১,১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

ভর্তি পরীক্ষাটি বিশ্ববিদ্যালয়ের চারটি স্কুল—স্কুল অফ বিজনেস স্টাডিজ, স্কুল অব ইঞ্জিনিয়ারিং, স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং স্কুল অব ইনফরমেশন টেকনোলজির অধীনে অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীরা প্রথমে লিখিত পরীক্ষায় অংশ নেয় এবং এতে উত্তীর্ণদের পরবর্তীতে মৌখিক পরীক্ষার (ভাইভা) মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।

পরীক্ষার দিন শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরাও ক্যাম্পাসে উপস্থিত ছিলেন। অনেকেই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও অবকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেন।

ভর্তি পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম বলেন,“সাউথইস্ট ইউনিভার্সিটি দেশের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি, যেখানে আধুনিক সুযোগ-সুবিধা ও যুগোপযোগী পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক ও দক্ষতাভিত্তিক শিক্ষাদান নিশ্চিত করা হয়। তিনি বলেন, যে সকল শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা তাদের শিক্ষালাভের চার বছরে নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মেধা, দক্ষতা, সফট স্কিল এবং অন্যান্য মানবিক গুণাবলিতে বিকশিত হবে। যা শুধুমাত্র তাদের ব্যক্তিগত ক্যারিয়ার গঠনেই সহযোগিতা করবে না, বরং দেশের সামগ্রিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে যোগ্য করে করে তুলবে।”

এদিকে, সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব.) এবং বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন এবং পরীক্ষার্থীদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

Link copied!