শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --

মিসৌরি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি'র সুযোগ পেলেন ইবি শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পিএম

ইবি শিক্ষার্থী শফিক রহমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের ধারা অব্যাহত রাখছেন। এবার যুক্তরাষ্ট্রের স্বনামধন্য মিসৌরি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে ফুল ফান্ডেড স্কলারশিপসহ পিএইচডি করার সুযোগ পেয়েছেন ইবির শিক্ষার্থী শফিক রহমান।তিনি বিশ্ববিদ্যালয়টির ‘ফল-২০২৬’ সেশনে এই সুযোগ অর্জন করেন।

জানা গেছে, শফিক রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। শিক্ষাজীবনে তিনি একাধারে একাডেমিক পড়াশোনার পাশাপাশি টিউশনি, বিভিন্ন ক্লাব কার্যক্রম এবং গবেষণামূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন।

নিজের অনুভূতি প্রকাশ করে শফিক রহমান বলেন, “যখন বুঝতে শিখলাম মানুষ তার স্বপ্নের সমান বড় তখন থেকেই শুরু হলো যাত্রা। বড় স্বপ্ন আর বুক ভরা সাহস নিয়ে সবসময় এগিয়ে চলেছি। আজকে ফুল ফান্ডেড পিএইচডি অফার পেয়ে আমি খুব খুশি। সামনে এভাবেই এগিয়ে যেতে চাই। অনেক অনেক বড় হতে চাই। শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই।”

তিনি আরও বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়। যাঁরা আমাকে সহযোগিতা করেছেন, দিকনির্দেশনা দিয়েছেন এবং বিশ্বাস রেখেছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সবার কাছে দোয়া চাই, যেন সামনের পথটা আরও সুন্দর হয়।”

Link copied!