মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

ঢাবির প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৯ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) এই ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা তাদের উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল জানতে পারবেন।

প্রকাশিত ফলাফল নিয়ে কোনো প্রার্থীর আপত্তি থাকলে আগামী ১৯ থেকে ২২ এপ্রিল পর্যন্ত পুনঃনিরীক্ষার জন্য আবেদন করার সুযোগ থাকবে। এ জন্য প্রতি কার্যদিবস সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ অফিসে ১,০০০ টাকা জমা দিয়ে নির্ধারিত ফরম সংগ্রহ ও প্রবেশপত্রের ফটোকপিসহ জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

এছাড়া ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যারা অনলাইনে কোটার জন্য আবেদন করেছেন, তাদের ১৯ থেকে ২৩ এপ্রিলের মধ্যে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অফিস থেকে ৫০০ টাকা ফি জমা দিয়ে নির্ধারিত ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।

কোটার আবেদনপত্রের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে এবং সংশ্লিষ্ট তথ্য অনলাইনে থাকতে হবে। পাশাপাশি প্রার্থীর সঙ্গে মুক্তিযোদ্ধার সম্পর্কের প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন বা মুক্তিযোদ্ধা কমান্ডারের প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে।

Link copied!