শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --

যবিপ্রবির ইছামতী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সজীব ও মুসা

ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পিএম

সজীব ও মুসা । ছবি ক্যাম্পাস রিপোর্ট

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইছামতী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব সিরাজগঞ্জের ২০২৬–২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ সজীব সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু মুসা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত ২ মার্চ সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে যবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ রাজু আহমেদ, ইংরেজি বিভাগের তানজিম হাসনাত, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মেহেদী হাসান সাম্মো ও ফাহিম আহমেদ ফয়সাল এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ ইমরান হাসান ও রাকিব খান।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ আরিফুল ইসলাম, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের কলি জাহান এবং নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগের সাদ হোসাইন।

সংগঠন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মোশারফ হোসাইন মাশরাফি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের মোহাম্মদ হাফিজ, মাইক্রোবায়োলজি বিভাগের সুদীপ্তা সরকার তৃষা, ম্যানেজমেন্ট বিভাগের মোঃ রুমন মিয়া, পদার্থবিজ্ঞান বিভাগের তাসফিয়া ইসলাম এবং গণিত বিভাগের তারিন পারভিন রিপা।

কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের ফাহিম আহমেদ লিংকন এবং সহকারী কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের মোঃ আব্দুল হাকিম। দপ্তর সম্পাদক হিসেবে মোঃ সামিউল আলম এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নাভিদ হাসান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাদ হোসাইন।

সংগঠনটির উপদেষ্টা হিসেবে রয়েছেন পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ সাব্বির হোসেন, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সুমন রানা এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. হাবিবুর রহমান।

নতুন কমিটি বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত হওয়ায় সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Link copied!