মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

লাইব্রেরি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ কোরিয়া গেছেন জাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫২ এএম

অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান চার দিনের সরকারি সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। কোরিয়া-ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর গ্রন্থপঞ্জি ও MARC সিস্টেমস উন্নয়নকারী প্রতিষ্ঠান) এর আমন্ত্রণে তিনি ‘Korea-Bangladesh Library ODA Working Conference’-এ অংশ নিতে ১৬ এপ্রিল রাতে ঢাকা ত্যাগ করেছেন।

আগামী ১৮ থেকে ২১ এপ্রিল ২০২৬ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক কনফারেন্সে তিনি অংশগ্রহণ করবেন।

কনফারেন্সে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গ্রন্থাগার খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা, ODA (Official Development Assistance) উদ্যোগ সম্প্রসারণ, গ্রন্থাগারের আধুনিকায়ন, ডিজিটাল রূপান্তর, বিবলিওগ্রাফি ও মেটাডেটা উন্নয়ন এবং গবেষণা সহযোগিতা বিষয়ে আলোচনা হবে।

এছাড়া দুই দেশের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে, এই সফর বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে বিশেষ করে গ্রন্থাগার ব্যবস্থার আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপাচার্য আগামী ২১ এপ্রিল ২০২৬ দেশে ফিরবেন।

Link copied!