বুধবার ০১, এপ্রিল ২০২৬

বুধবার ০১, এপ্রিল ২০২৬ -- : -- --

আজ স্বাধীনতার দিন

..

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১১:৫৪ পিএম

ফাইল ফটো

নাজমীন মর্তুজা
****************
আজকাল ইতিহাসও নাকি সফটওয়্যার আপডেটের মতো
আজ যা ডাউনলোড করেছি, কাল বলে new version available!
ছোটবেলায় কুপিবাতির আলোতে মুখস্থ করেছি স্বাধীনতা, সংগ্রাম, শহীদ, পতাকা।
এখন বড় হয়ে শুনি ওগুলো নাকি old syllabus!
চাঁদে মানুষ গেছে কিনা সন্দেহ,
যুদ্ধ হয়েছে কিনা সন্দেহ, স্বাধীনতার ঘোষণা কে দিয়েছে তা নিয়ে লম্বা লিস্ট!
শুধু সন্দেহেরই কোনো সন্দেহ নেই।
কখনো ভাবি আমাদের প্রজন্মের কাজ কি? ইতিহাস পড়া, না ইতিহাসের কমেন্ট সেকশন পড়া?
আজ ২৬ মার্চ।
টাইমলাইন খুললেই কেউ বলবে
ইতিহাস বদলায় গেছে। আরেকজন বলবে
অফিসিয়াল ঘোষণা আসেনি। আর কেউ বলবে সবই ন্যারেটিভ।
তাই ভাবলাম পোস্ট দেব কি দেব না?
পরে বুঝলাম, ইতিহাস নিয়ে সবাই তর্ক করতে পারে, কিন্তু ভালোবাসা নিয়ে আপডেট আসে না। লাল পাড় সবুজ শাড়িটা তাই পরে ফেললাম।
কনফিউশন থাকতে পারে, শাড়ি কিন্তু একদম অরিজিনাল বেনারসি। আজ ইতিহাস না, মানুষকে মনে করার দিন।
যারা খুব সাধারণ ছিল, কিন্তু সময় এলে অসাধারণ হয়ে উঠেছিল।
যাদের নাম বইয়ে নেই, কিন্তু যাদের কারণে একটা দেশের নাম আছে।কেউ পোস্টার হয়নি,কেউ স্ট্যাটাস হয়নি,
কেউ ট্রেন্ডিং টপিক হয়নি
তবু তারা ছিল।
আজ ২৬ মার্চ মানে শুধু তারিখ না,
মানুষের সাহসের দিন।
সব তর্কের বাইরে একটা সত্য থাকে মানুষ নিজের মাটি ভালোবেসেছিল। শহিদ হয়েছিল । যারা চুপচাপ এই দেশটাকে ভালোবেসে জীবন দিয়ে গেছে,
তারা কমেন্ট সেকশনে আসে না
ওরা আসে বাতাস হয়ে, আলো হয়ে, ভোর হয়ে।
সব কটা জানালা খুলে দাও না ….
ওরা আসবে চুপি চুপি …..
যারা দেশটাকে ভালোবাসে দিয়ে গেছে প্রাণ ।
আজ স্বাধীনতার দিন।
Link copied!