বুধবার ০১, এপ্রিল ২০২৬

বুধবার ০১, এপ্রিল ২০২৬ -- : -- --

হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপ, ফের চালু হচ্ছে নবীন ফ্যাশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৮:৩২ পিএম

সিন্ডিকেটের চাপে বন্ধ হয়ে যাওয়া নবীন ফ্যাশনের কার্যক্রম ফের শুরু করছে। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে তারা এই কার্যক্রম চালু করছেন।

আজ বুধবার প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।

ঘোষণায় বলা হয়, ঈদের আগের দিন মগবাজার শাখা জোরপূর্বক বন্ধ করে দেওয়ার কারণে এবার ঈদ আনন্দ উৎসব ১৫ দিনব্যাপী চলবে, ইনশাআল্লাহ।

জনাব হাসনাত আবদুল্লাহ এমপি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি জনাব হেলাল সাহেবের উদ্যোগে মগবাজার শাখা ছাড়া অন্যান্য শাখা চালু করা হচ্ছে। এসব শাখায় থাকছে আকর্ষণীয় অফার। এ ছাড়া নবীন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক চীন থেকে ফেসবুক লাইভের মাধ্যমে ঈদ উৎসবের শুভেচ্ছা জানাবেন, ইনশাআল্লাহ।

শোরুম বন্ধে করে দেওয়ার পর দেশজুড়ে আলোচনার মধ্যেই বিদেশে চলে যান নবীন পাঞ্জাবির মালিক এনামুল হাসান নবীন। গতকাল মঙ্গলবার রাতে তিনি তার ফেসবুক আইডিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ছবি যুক্ত করে একটি স্ট্যাটাস দেন। ওই ছবিতে এনামুল হাসান নবীনসহ তার আরও কয়েকজন সঙ্গীকে দেখা গেছে।

এনামুল হাসান নবীন লেখেন, সিংহের মতো বাঁচতে চাই। কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন দেশে ফিরব, ইনশাআল্লাহ।

Link copied!