বুধবার ১১, মার্চ ২০২৬

বুধবার ১১, মার্চ ২০২৬ -- : -- --

চুয়েটে কর্মকর্তা সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল

চুয়েট প্রতিনিধি

প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৬ পিএম

আলোচনা সভা ও দোয়া মাহফিল

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর কর্মকর্তা সমিতির উদ্যোগে “রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ৯ মার্চ (সোমবার) ২০২৬ খ্রিঃ দুপুরে চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়।

বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ। এতে সভাপতিত্ব করেন কর্মকর্তা সমিতির সহ-সভাপতি সৈয়দ মো. জিল্লুর রহমান।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মকবুল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির দপ্তর-সম্পাদক মোহাম্মদ নুর নেওয়াজ। এতে মূখ্য আলোচক ছিলেন চুয়েট কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ ক্বারী মাওলানা নুরুল্লাহ।

Link copied!