বুধবার ১১, মার্চ ২০২৬

বুধবার ১১, মার্চ ২০২৬ -- : -- --

‎২৩ দিনের ছুটিতে নজরুল বিশ্ববিদ্যালয়

জাককানইবি থেকে রবিউল ইসলাম শাকিল

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ১২:০৯ পিএম

জাককানইবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পবিত্র শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুরু হচ্ছে দীর্ঘ ২৩ দিনের অবকাশ। আগামী ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা ও দাপ্তরিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ থাকবে। বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ছুটির ঘোষণা দেওয়া হয়।

‎প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ছুটিটি দুই ধাপে কার্যকর হবে। প্রথম ধাপে ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত সকল ক্লাস বন্ধ থাকবে। দ্বিতীয় ধাপে ১৫ থেকে ২৬ মার্চ পর্যন্ত ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ সম্পূর্ণ বন্ধ রাখা হবে। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা সব মিলিয়ে ২৩ দিনের দীর্ঘ ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন।

‎ছুটির বিজ্ঞপ্তির পাশাপাশি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২৭ মার্চ এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কমিটির সদস্য, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ২৬ ও ২৭ মার্চ ক্যাম্পাসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

‎ছুটিকালীন জরুরি সেবা ও নিরাপত্তা শাখাগুলো নিয়মিত চালু থাকবে। দীর্ঘ ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম পুনরায় পূর্ণোদ্যমে শুরু হবে। ছুটির পর প্রথম কার্যদিবসে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে প্রতিটি বিভাগ ও দপ্তরকে অনুরোধ জানানো হয়েছে।

Link copied!