শুক্রবার ২০, ফেব্রুয়ারি ২০২৬

শুক্রবার ২০, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --

রমজানে টানা ২৬ দিন বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪ পিএম

ফাইল ফটো

পবিত্র রমজান, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ২৬ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত সব সরকারি ও বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। ফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ইতিমধ্যেই ছুটির আমেজ শুরু হয়েছে।

বুধবার সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, রমজান মাস, ঈদুল ফিতর এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস—এই তিনটি উপলক্ষকে সামনে রেখে একসঙ্গে দীর্ঘ ছুটি নির্ধারণ করা হয়েছে। ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় তার সঙ্গে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) যুক্ত হয়ে শিক্ষক-কর্মচারীরা কার্যত ২৮ মার্চ পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষে সাপ্তাহিক ছুটি ছাড়া মোট ৬৭ দিন বন্ধ থাকবে। এর মধ্যে রমজান ও ঈদের ২৬ দিনের দীর্ঘ বিরতির পাশাপাশি মে মাসে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন এবং ডিসেম্বরে শীতকালীন ছুটি ও বড়দিন উপলক্ষে ৮ দিনের অবকাশ রাখা হয়েছে। প্রতিষ্ঠান প্রধানের জন্য সংরক্ষিত আরও দুই দিন ছুটিও এ হিসাবের অন্তর্ভুক্ত।

একই সময়ে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও ছুটি কার্যকর হবে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। প্রজ্ঞাপনে আরও নির্দেশ দেওয়া হয়েছে, কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন বা সংবর্ধনার কারণে বিদ্যালয়ে ছুটি দেওয়া যাবে না এবং শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা নিষিদ্ধ। তবে বিশেষ প্রয়োজনে, যেমন ভর্তি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে, ছুটির দিনেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা যেতে পারে।

এ ছাড়া ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর ও বাংলা নববর্ষের মতো জাতীয় দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের নির্দেশনা বহাল থাকবে। দীর্ঘ এই ছুটি শিক্ষার্থীদের জন্য যেমন বিশ্রাম ও পারিবারিক সময় কাটানোর সুযোগ তৈরি করবে, তেমনি শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় বিদ্যালয়গুলোকে পরবর্তী সময়ের পাঠসূচি সঠিকভাবে সমন্বয়ের চ্যালেঞ্জও নিতে

Link copied!