শুক্রবার ২০, ফেব্রুয়ারি ২০২৬

শুক্রবার ২০, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --

কুবি নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে অর্ণব–জুনাঈদ

মংক্যএ মার্মা,কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৪ পিএম

ফাইল ফটো।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নোয়াখালী জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন 'নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদ' এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর সালাম অর্ণব এবং সাধারণ সম্পাদক  হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাবেদ মো : জুনাঈদ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সদ্য বিদায়ী সভাপতি মো : হাসান অন্তর ও সাধারণ সম্পাদক নাজমুল হৃদয় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়।

ঘোষিত কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি  তানজিনা আক্তার প্রিয়া, ইয়াকুব ইমন, তানজিনা আক্তার প্রিয়া, সাব্বির হুসাইন, নাজমুল রাসেল, আয়াত উল্লাহ, তানজিনা আক্তার প্রিয়া, এবিএস হামিম, রাবেয়া রিয়া, মোহাম্মদ রিয়াজ উদ্দিন, তন্ত্রী মজুমদার, শাহাদাত হোসেন, সৈকত দাস, আব্দুল্লাহ আল মামুন, রাকিব হোসেন আলিফ, ফারিয়া ইসলাম, মুকিদ মিনহাজ, স্মৃতি ভৌমিক ও শারমিন আক্তার। 

যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আজিজ, আব্দুল্লাহ আল মামুন, সাইদি হাসান, মো : ফাহিম আজাদ, শ্রাবণ ভৌমিক, হাসান মাহমুদ, ওমি মাহমুদা, কানিজ ফাতেমা, মারওয়া আফরিন, উম্মে হাবিবা, নূরের রহিম ও সামিয়া সুলতানা। দপ্তর সম্পাদক  আব্দুল আলী ইমন এবং সহ-দপ্তর সম্পাদক রিংকু রাণী দাস। সাংগঠনিক সম্পাদক ইকবাল হায়দার ইমন এবং সহ-সাংগঠনিক সম্পাদক সাদিয়া আলম তৃষা, উম্মে নিশাত লুনা, শিরিন সুলতানা, মিশকাতুল জান্নাত। কোষাধ্যক্ষ  মাহমুদ হাসান মাহি, প্রচার সম্পাদক ইউনুস সুজন, আব্দুল্লাহ আল নোমান ও তাসনিম বিনতে হোসাইন।

এছাড়াও ছাত্রী বিষয়ক সম্পাদক মারিয়ম আক্তার ও নাফিসা নূর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম সামিন ওসানজিদা আনোয়ার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাইমুল হাসান ও ইমরান হাসান, আইন বিষয়ক সম্পাদক সিয়াম হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক জয়ন্ত কর্মকার ও মনির আহমেদ শিহাব।
কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন ইমাম হোসেন আইমান, জাবিয়াতুল ফরিহা, হিমু মজুমদার ও ইমরান হাসান।

নবনির্বাচিত সভাপতি তানভীর সালাম অর্ণব বলেন,"নোয়াখালী জেলা থেকে আগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনকে আরও সহজ, সুশৃঙ্খল ও সহায়ক করে তুলতে এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে। জেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, যোগাযোগ ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি যে-কোনো বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়াতে আমরা অঙ্গীকারবদ্ধ। সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্‌ম গড়ে তুলে সামনের দিনগুলোতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাব।"

উল্লেখ্য, আগামী এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।

Link copied!