রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬

রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --

ইয়ুথ আইডিয়া কনটেস্টে নিটার শিক্ষার্থীর সাফল্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০১ পিএম

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর শিক্ষার্থী মাহমুদুল হাসান মেহেদী জাতীয় পর্যায়ে গৌরবজনক সাফল্য অর্জন করেছেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দেশব্যাপী ‘ইয়ুথ আইডিয়া কনটেস্ট–২০২৬’-এ পোস্টার প্রেজেন্টেশন ক্যাটাগরি (গ্রুপ–বি)-তে তিনি ও তাঁর টিমমেট সুফিয়া ইয়াসমিন মুন্নি সারা দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন।

প্রতিযোগিতায় তাঁদের যৌথভাবে উদ্ভাবিত প্রকল্পটির শিরোনাম ছিল ‘তিনস্তর বিশিষ্ট প্রতিরক্ষা নৌ ড্রোন’। উদ্ভাবনী এই ড্রোনে রিয়েল-টাইম হেড-ট্র্যাকিং গান মাউন্ট, সাব-সারফেস স্ট্রাইক সক্ষমতা এবং স্টিলথ মোড যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে এটি একইসঙ্গে পানির উপরে ও পানির নিচে শত্রু মোকাবিলায় সক্ষম।

এই সাফল্য সম্পর্কে মাহমুদুল হাসান মেহেদী বলেন, দেশীয় প্রযুক্তির মাধ্যমে উন্নতমানের প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করা সম্ভব—এই প্রকল্পটি তারই একটি প্রমাণ। বৃহৎ এই প্ল্যাটফর্মে নিজেদের উদ্ভাবনী ধারণা উপস্থাপনের সুযোগ পাওয়ায় তাঁরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট এবং ৭ হাজার ৫০০ টাকা নগদ পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, এই উদ্ভাবনী নৌ ড্রোন ভবিষ্যতে বাংলাদেশের নৌ-সীমান্ত রক্ষায় সাশ্রয়ী ও কার্যকর প্রতিরক্ষা প্রযুক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Link copied!