শুক্রবার ২০, ফেব্রুয়ারি ২০২৬

শুক্রবার ২০, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --

রমজানে অফিস-ব্যাংকের নতুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৩ পিএম

ফাইল ফটো

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময়সূচি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) থেকে কার্যকর হওয়া এ সময়সূচিতে সাহ্‌রি ও ইফতারের সময় বিবেচনায় এনে কর্মঘণ্টা নির্ধারণ করা হয়েছে, যাতে রোজাদার কর্মীরা স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে পারেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, রমজান মাসজুড়ে সব সরকারি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে জোহরের নামাজের জন্য বেলা ১টা থেকে সোয়া ১টা পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে। এ সময়সূচি অনুসরণ করে সংশ্লিষ্ট দপ্তরগুলো তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবে।

তবে জনস্বার্থে গুরুত্বপূর্ণ খাতগুলো নিজস্ব বিধি অনুযায়ী সময় নির্ধারণ করবে বলে জানানো হয়েছে। ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক বিভাগ, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো তাদের নিজস্ব আইন ও বাস্তবতার আলোকে অফিসসূচি ঠিক করবে এবং তা অনুসরণ করবে।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় দেশের সব তফসিলি ব্যাংকের জন্য আলাদা সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সময় অনুযায়ী, রমজান মাসে ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। গ্রাহকদের লেনদেন চলবে বেলা আড়াইটা পর্যন্ত। জোহরের নামাজের জন্য বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি থাকবে। তবে এ সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম চালু রাখা যাবে।

এ ছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও এর অধীনস্থ সব আদালতের অফিস সময়সূচি পৃথকভাবে নির্ধারণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে, রমজান মাস শেষ হওয়ার পর অফিস সময়সূচি আবার আগের নিয়মে ফিরে যাবে। নতুন এ সময়সূচি ঘোষণার মাধ্যমে রোজাদার কর্মীদের কাজ ও ইবাদতের মধ্যে ভারসাম্য বজায় রাখার সুযোগ সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে

Link copied!