শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬

শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --

ঢাবি মেসডার নবীন বরণ ও ক্যারিয়ার উন্নয়ন প্রোগ্রাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮ পিএম

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশন (মেসডা) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার বিষয়ক প্রোগ্রাম গত (৪ ফেব্রুয়ারি ২০২৬) বুধবার  অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে  অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মেসডার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মারুফ হোসেন মামুনের  সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আসলাম হোসেন এবং জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।  রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফারজানা নির্জনা অনুষ্ঠান সঞ্চালন করেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকে নিজ নিজ পছন্দের প্রার্থীকেই ভোট দেবেন। তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। দৃঢ় প্রত্যয়ের সঙ্গে তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বাংলাদেশ ও জনগণের ভবিষ্যৎ আরও সুন্দর ও সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে গণিত বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইমন হুসাইনকে সভাপতি এবং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ হিল কাফিকে সাধারণ সম্পাদক করে মেসডার নতুন কমিটি ঘোষণা করা হয়।  

DU Mesda.jpg
Link copied!