প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২ পিএম
স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ খুুলনা বিশ্ববিদ্যালয় ইউনিটের বার্ষিক সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর ও ডোনার সংবর্ধনা-২০২৬ গতকাল (১৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এসময় তিনি বলেন, মানুষের সংকটময় মুহূর্তে রক্তদান এক অনন্য মানবিক দায়িত্ব। বাঁধন সেই দায়িত্ব পালন করে অসংখ্য মানুষের জীবন রক্ষায় কাজ করে যাচ্ছে। রক্তদানের মতো মহৎ উদ্যোগ শুধু একজন মানুষের জীবনই বাঁচায় না, সমাজে মানবিকতার বন্ধনও আরও দৃঢ় করে। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব সংগঠনের এই সেবামূলক ধারাকে আরও বিস্তৃত ও গতিশীল করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। তিনি বলেন, একটি সংগঠনের সাফল্য তার ধারাবাহিকতা ও আদর্শচর্চার ওপর নির্ভর করে। বাঁধন ইতোমধ্যে সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠন আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা রাখবে এবং মানবিক মূল্যবোধভিত্তিক কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা করেন।

বাঁধন, খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি হৃদয় রায় এর সভাপতিত্বে সংগঠনের বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম। সংগঠনের কার্যক্রম ও তথ্য উপস্থাপন করেন সহ-সাধারণ সম্পাদক কল্লোল রায় এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন আবরার রাকিব। এ অনুষ্ঠানে ডোনারদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুুষ্ঠান সঞ্চালনা করেন শাশ্বত চৌধুরী ও মুমতাহিনা।
পরে বিদায়ী কমিটির সভাপতি ২০২৬ সালের জন্য কল্লোল রায়কে সভাপতি ও আবরার রাকিবকে সাধারণ সম্পাদক করে বাঁধন, খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিটের নতুন কমিটি ঘোষণা করেন। এছাড়া আতিকুল ইসলামকে সংগঠনের খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিট থেকে জেলা প্রতিনিধি হিসেবে ঘোষণা দেওয়া হয়। এ অনুষ্ঠানে বাঁধন, খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিটের সাধারণ সদস্যসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।