রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬

রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --

রোড টু চ্যাম্পিয়ন সিজন–০৫ এ নিটারের সাফল্য

নিটার থেকে সামিহা সামি

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৬ পিএম

ফাইল ফটো

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সোসাইটির উদ্যোগে  উদ্ভাবনমূলক প্রতিযোগিতা ’রোড টু চ্যাম্পিয়ন, সিজন–০৫’- এ নিটারের দুই দল গৌরবময় সাফল্য অর্জন করেছে। 

দেশের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্ভাবন, নেতৃত্ব, দলগত দক্ষতা এবং সৃজনশীলতা প্রদর্শনের উদ্দেশ্যে আয়োজিত এই  প্রতিযোগিতায় দেশজুড়ে মোট ১১৭টি দল অংশ নেয়। নিটারের দুই দল তাদের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে যথাক্রমে ১ম ও ২য় রানার্সআপ হিসেবে চূড়ান্ত র‍্যাঙ্কিং অর্জন করে।

চ্যাম্পিয়ন হয় ইকোটেক্স ট্রিও দল। দলনেতা ছিলেন মো. আলী খান এবং দলের সদস্যরা ছিলেন এশিয়া আলম ও আবু সালেহ মাহিম। নিটারের শিক্ষার্থীদের নিয়ে গঠিত দল ইনোভেটিভ অ্যালায়েন্স প্রতিযোগিতায় ১ম রানার্সআপ এবং আরেকটি নিটার দল ট্রিলজি ২য় রানার্সআপ হয়। ইনোভেটিভ অ্যালায়েন্স-এর দলনেতা ছিলেন মো. ইমতিয়াজ খান সাজিন এবং দলের সদস্যরা হলেন সানজিদা ইসলাম দিবা ও মো. ইমাম হাসান সাফিন। ট্রিলজি দলের নেতৃত্বে ছিলেন আব্দুর রহমান সিয়াম এবং সদস্যরা সুমাইয়া ইসলাম দিশা ও অঙ্কিতা পোদ্দার তিথি।

প্রতিযোগিতার প্রতিটি দল উদ্ভাবনী চিন্তা, নিষ্ঠা এবং দলগত সমন্বয় প্রদর্শন করে। আয়োজকরা জানান, এই ধরনের আয়োজন তরুণ শিক্ষার্থীদের নেতৃত্ব, সৃজনশীলতা এবং বাস্তবমুখী দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে বেঙ্গল ইউনাইটেড উমরাহ ফ্যাসিলিটেশনসহ সকল স্পনসর, পার্টনার, বিচারক এবং অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Niter sucsess1.jpg
Link copied!