প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৩ পিএম
সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ শাহীন আলম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মর্যাদাপূর্ণ ডিনস মেরিট অ্যাওয়ার্ড অর্জন করেছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড এবং ডিনস মেরিট অ্যাওয়ার্ড ২০২০ ও ২০২১ অনুষ্ঠানে ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানটি ডিনস অ্যাওয়ার্ড কমিটির তত্ত্বাবধানে আয়োজন করা হয়।
উল্লেখযোগ্য একাডেমিক ফলাফল, গবেষণায় উৎকর্ষতা এবং শিক্ষাজীবনে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড ২০২১ প্রদান করা হয়, যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম সম্মানজনক একাডেমিক স্বীকৃতি হিসেবে বিবেচিত।
এই অর্জনের মাধ্যমে প্রভাষক মোঃ শাহীন আলমের ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি নিটার সিএসই ডিপার্টমেন্টের একাডেমিক উৎকর্ষতা ও সুনাম আরও সুদৃঢ় হয়েছে। তার এই সম্মাননা প্রাপ্তিতে নিটারের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
