বুধবার ১১, মার্চ ২০২৬

বুধবার ১১, মার্চ ২০২৬ -- : -- --

নোবিপ্রবিতে স্মার্ট ন্যানোম্যাটেরিয়ালস সেমিনার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম

ফাইল ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে স্মার্ট ন্যানোম্যাটেরিয়ালস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৮ জানুয়ারি ২০২৬) সকালে নোবিপ্রবির বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত ‘ ÔSmart Nanomaterial’s: Where Medicine, Energy, Material Science & AI ConvergeÕ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর কোপিন স্টেট ইউনিভার্সিটির সেন্টার ফর ন্যানোটেকনোলজির ন্যাচারাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন।

সেমিনারে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের মধ্যে শিক্ষা ও গবেষণায় প্রো-অ্যাক্টিভনেস ও নেটওয়ার্কিং বজায় রাখতে পারলে ন্যানোম্যাটেরিয়ালস এর মতো আধুনিক সব প্রযুক্তি আয়ত্বে আনা সম্ভব।

এ সময় তিনি আরও বলেন, ব্রেইন ড্রেইন হওয়াটা ব্রেইন ড্যামেজ হওয়ার থেকে উত্তম। কেননা এতে শিক্ষার্থীরা ভবিষ্যতে বিদেশে মেধাচর্চা করে তা দেশের কল্যাণে কাজে লাগাতে পারবে। আমরা চেষ্টা করছি যারা বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা গবেষণাগারে রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করতে যেনো তাদেরকে এদেশে এনে যথোপযুক্ত সম্মান দিয়ে দেশের উন্নয়নে কাজে লাগানো যায়। অতীতের তুলনায় বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংখ্যা বৃদ্ধিতে বর্তমান প্রশাসন অবিরাম কাজ করে যাচ্ছে।

কি-নোট স্পিকার অধ্যাপক ড. জামাল উদ্দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সামনে স্মার্ট ন্যানোম্যাটেরিয়ালস বিষয়ক অভিজ্ঞতালব্ধ প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনে বিদেশে যেতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়াও তিনি যুগোপযোগী এই প্রশিক্ষণে আমন্ত্রণ জানানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সেমিনারে নোবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেয়।

Link copied!