রবিবার ২২, নভেম্বর ২০২৬

রবিবার ২২, নভেম্বর ২০২৬ -- : -- --

রিজভীর বাসভবনে হামলার অপচেষ্টায় নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্যের নিন্দা

জাককানইবি থেকে রবিউল ইসলাম শাকিল

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১১:১১ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের হামলার অপচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উপাচার্য বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক নেতার বাসভবনে হামলার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কাপুরুষোচিত সহিংসতা গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিপন্থী।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের চলমান অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা এ ধরনের নির্লজ্জ তৎপরতা চালিয়েছে। রাজনৈতিক সহিংসতা ও ভীতিকর পরিবেশ সৃষ্টির মাধ্যমে তারা সমাজ ও রাষ্ট্রের স্থিতিশীলতা ব্যাহত করতে চায়। কোনো ধরনের উসকানি, সহিংসতা কিংবা আইনবহির্ভূত কর্মকাণ্ডের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের অপচেষ্টাকে প্রশ্রয় দেওয়া যাবে না।

উপাচার্য এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

একই সঙ্গে সহিংসতা, উগ্রতা ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে শান্তিপূর্ণ রাষ্ট্র ও সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি রাজনৈতিক নেতৃত্বসহ সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান উপাচার্য।

Link copied!