প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম
সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত মাসিক প্রবাসী কন্ঠ পত্রিকার সাবেক সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের রাঙ্গামাটি অফিসের সাবেক ব্যুরো প্রধান কবি ও সিনিয়র সাংবাদিক সমীরণ বড়ুয়া দীর্ঘদিন ধরে কিডনির জটিল রোগে সংকটাপন্ন অবস্থায় ডায়ালাইসিস করে আসছেন।
এ অসুস্থ সাংবাদিক সমীরণ বড়ুয়ার সাথে গতকাল ১২ নভেম্বর চট্টগ্রাম মহানগরীর অভিজাত এক রেষ্টুরেন্ট সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী সাংবাদিক সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিমের রোটারিয়ান চাটার মেম্বার নাসিম উদ্দিন আকাশ।
এ সাক্ষাৎকালে তিনি অসুস্থ সাংবাদিক সমীরণ বড়ুয়ার চিকিৎসার খোঁজ খবর নেন এবং তাঁকে আর্থিক সাহায্য ও সহযোগিতা করেন। তিনি সাংবাদিক সমীরণ বড়ুয়ার সুচিকিৎসার জন্য দেশ, বিদেশের বিত্তবানদের এগিয়ে আসার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেস ক্লাব বাংলাদেশের চেয়ারম্যান খন্দকার মসূদুর রহমান, দিপু ইউপিসিবির আলমগীর মামুন, উইপিসিবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সেরাম উদ্দীন বাবলু, ইউপিসিবি রাউজান উপজেলা শাখার সভাপতি মো: শফিউল আলম, ইউপিসিবি এর প্রচার সম্পাদক মোহাম্মদ কামাল,ইউপিসিবিএর সদস্য আতিকুল ইসলাম, ও সাংবাদিক সমীরণ বড়ুয়ার সহধর্মীনি লিকু বড়ুয়া প্রমুখ।
