শনিবার ১৪, নভেম্বর ২০২৬

শনিবার ১৪, নভেম্বর ২০২৬ -- : -- --

ঢাবির এক্সিকিউটিভ এমবিএর ১০ম ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদের এক্সিকিউটিভ এমবিএ (১০ম ব্যাচ) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আল-আমিন।

পরিদর্শনকালে উপাচার্য সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

Link copied!