প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তঃহল ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ব্যাডমিন্টন প্রতিযোগিতার ছাত্র গ্রুপের এককে স্যার এ এফ রহমান হল চ্যাম্পিয়ন এবং জগন্নাথ হল রানার্সআপ হয়েছে। ছাত্রী গ্রুপের এককে রোকেয়া হল চ্যাম্পিয়ন ও কবি সুফিয়া কামাল হল রানার্সআপ হয়েছে।
ব্যাডমিন্টন দ্বৈত প্রতিযোগিতায় ছাত্র গ্রুপে জগন্নাথ হল চ্যাম্পিয়ন এবং স্যার এ এফ রহমান হল রানার্সআপ হয়েছে। ছাত্রী গ্রুপে কবি সুফিয়া কামাল হল চ্যাম্পিয়ন ও শামসুন নাহার হল রানার্সআপ হয়েছে।
অন্যদিকে, টেবিল টেনিস প্রতিযোগিতার ছাত্র গ্রুপের এককে জগন্নাথ হল চ্যাম্পিয়ন এবং সলিমুল্লাহ মুসলিম হল রানার্সআপ হয়েছে। ছাত্রী গ্রুপে শামসুন নাহার হল চ্যাম্পিয়ন ও রোকেয়া হল রানার্সআপ হয়েছে।
টেবিল টেনিসের দ্বৈত প্রতিযোগিতায় ছাত্র গ্রুপে জগন্নাথ হল চ্যাম্পিয়ন এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ হল রানার্সআপ হয়েছে। ছাত্রী গ্রুপে শামসুন নাহার হল চ্যাম্পিয়ন ও কবি সুফিয়া কামাল হল রানার্সআপ হয়েছে।
অনুষ্ঠানে ব্যাডমিন্টন ও টেবিল টেনিস কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুন এবং শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন উপস্থিত ছিলেন।
