প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পিএম
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অধ্যয়নরত যশোর জেলার কেশবপুর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন "কেশবপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব জাস্ট" -এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন রাজীব সাহা এবং সাধারণ সম্পাদক মোঃ মাশফি চৌধুরী।
বুধবার (১৪ অক্টোবর) সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী নতুন এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের সময় সংগঠনটির উপদেষ্টা ও যবিপ্রবির ইংরেজি বিভাগের প্রভাষক শরীফুজ্জামান উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি শুভদীপ মণ্ডল ও মোঃ ইমরান হোসেন, যুগ্ম সম্পাদক জয়ন্ত পাল, কোষাধ্যক্ষ অরবিন্দু কুমার পাল, সহকারী কোষাধ্যক্ষ নাজমুস সাকিব, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সম্পাদক মোঃ আতাউর রহমান, জনসংযোগ ও গণমাধ্যম সম্পাদক বুশরা বিনতে জাকির, শিক্ষার্থী কল্যাণ বিষয়ক সম্পাদক খালিদ ইবনে সাজিম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নিশাত জামান, গোধূলি দত্ত চৈতী, জান্নাতুল মাওয়া, রূপম সাহা, তানভীর আনজুম, তৌসিফ তানিম সিয়াম ও মোঃ হারুন উর রশিদ।
নবগঠিত কমিটির সভাপতি রাজীব সাহা এক শুভেচ্ছা বার্তায় বলেন, ‘কেশবপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব জাস্ট শিক্ষার্থীদের পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, নেতৃত্বের গুণাবলি ও সৃজনশীলতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ঐক্য, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে চাই। শিক্ষার্থীদের কল্যাণ, প্রতিভা বিকাশ এবং শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখাই আমাদের অন্যতম লক্ষ্য।’
তিনি আরও বলেন, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবার আন্তরিক সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল অংশগ্রহণ প্রয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি একটি আদর্শ ও সুসংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
