রবিবার ১৮, অক্টোবর ২০২৬

রবিবার ১৮, অক্টোবর ২০২৬ -- : -- --

টেকসই কৃষি ও গ্রামীণ উন্নয়নে বাউবিতে নতুন ওবিই কারিকুলাম

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল পরিচালিত মাস্টার ইন সাসটেইনেবল এগ্রিকালচার অ্যান্ড রুরাল লাইভলিহুড প্রোগ্রামের ফলাফলভিত্তিক শিক্ষা কারিকুলাম প্রণয়নের লক্ষ্যে আজ (১৭ অক্টোবর ২০২৬) শনিবার বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে সংশ্লিষ্ট স্কুলের উদ্যোগে আয়োজিত কারিকুলাম কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। সভাপতিত্ব করেন কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের ডিন অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “উচ্চশিক্ষাকে কার্যকর, মানসম্মত ও যুগোপযোগী করতে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতার বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা যেন বাস্তব সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধান দিতে পারে, সে লক্ষ্যেই শিক্ষাক্রম প্রণয়ন ও পরিমার্জন প্রয়োজন।” তিনি টেকসই কৃষি ও গ্রামীণ জীবিকায়নে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ব্যবহারিক, গবেষণাভিত্তিক ও সময়োপযোগী শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং আন্তর্জাতিক মানসম্মত কারিকুলাম প্রণয়নে সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বলেন, “OBE পদ্ধতিতে শিক্ষার্থীরা শিক্ষাক্রম সম্পন্ন করার পর কী ধরনের জ্ঞান, দক্ষতা ও পেশাগত সক্ষমতা অর্জন করবে, তা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে সে অনুযায়ী শিক্ষণ-শিখন কার্যক্রম ও মূল্যায়নব্যবস্থা পরিচালিত হয়। MSARL প্রোগ্রামের OBE কারিকুলাম প্রণয়নের এ উদ্যোগ বাউবির উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং টেকসই কৃষি ও গ্রামীণ উন্নয়নে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।”

এছাড়াও সভায় বিদ্যমান কারিকুলাম পর্যালোচনা করে সময়োপযোগী ও ফলাফলভিত্তিক OBE কারিকুলাম প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আলোচনায় প্রোগ্রাম ও কোর্সভিত্তিক শিখনফল, শিক্ষণ-শিখন পদ্ধতি, মূল্যায়ন ব্যবস্থা এবং পেশাগত চাহিদার সঙ্গে কারিকুলামের সামঞ্জস্যের ওপর গুরুত্ব দেওয়া হয়। টেকসই কৃষি, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, গ্রামীণ জীবিকায়ন ও কৃষিভিত্তিক অর্থনীতির উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির বিষয়েও মতবিনিময় করা হয়।

সভায় কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের শিক্ষকবৃন্দ, আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক, মিডিয়া বিশেষজ্ঞ, এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Link copied!