শুক্রবার ০৯, অক্টোবর ২০২৬

শুক্রবার ০৯, অক্টোবর ২০২৬ -- : -- --

বেরোবিতে শহীদ আবরার ফাহাদ দিবসে শিবিরের দোয়া মাহফিল, কর্মসূচিহীন ছাত্রদল

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি)শহীদ আবরার ফাহাদ দিবস উপলক্ষে  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল করলেও, কর্মসূচিহীন নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলসহ অন্যান্য ছাত্রসংগঠন।

গত ০৭ অক্টোবর (বুধবার) আসর নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেরোবি শাখার উদ্যোগে এই বিশেষ আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক মোঃ গোলাম জাকারিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিবিরের শাখা সভাপতি রাকিব মুরাদসহ অন্যান্য দায়িত্বশীল ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ। কর্মসূচিতে শিবিরের নেতাকর্মীরা আবরার ফাহাদের দেশপ্রেম এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাঁর আপসহীন সংগ্রামের কথা স্মরণ করে তাঁর আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন।

শিবিরের সাবেক কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক মোঃ গোলাম জাকারিয়া বলেন, আবরার ফাহাদ হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অন্যতম একজন পথিকৃৎ। যাকে আওয়ামী লীগের পেটুয়া বাহিনী নৃশংসভাবে হত্যা করেছে এবং তার হত্যা অর্থাৎ শহীদ হওয়া কালীন ক্যাম্পাসগুলোর যে সিচুয়েশন ছিল, আমরা অত্যন্ত উদ্যোগ জনক ভাবে লক্ষ্য করছি- ক্যাম্পাসের সেই সিচুয়েশনগুলি এখন পর্যন্ত পরিবর্তন হয়নি। পাশাপাশি আরেকটি বিষয়, আবরার ফাহাদ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের প্রতিকৃৎ হওয়া সত্বেও আমরা দেখছি বাংলাদেশের অনেক ছাত্রসংগঠন এখন পর্যন্ত তারা এই দিবসটি চর্চা করছে না এবং আবরার ফাহাদকে খুব একটা ধারণ করছে না।ছাত্রশিবির আবরার ফাহাদের এই চেতনাকে ধারণ করে। প্রত্যাশা থাকবে আগামীতে কোন ক্যাম্পাসেই যেন আবরার ফাহাদদেরকে আর জীবন দিতে না হয়। ছাত্র জনতা সেই পরিস্থিতি ক্যাম্পাসে তৈরি করবে ইনশাল্লাহ।

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি ইয়ামিন বলেন,আবরার ফাহাদ দিবস উপলক্ষে কোন কর্মসূচি ছিল না আমাদের সেন্ট্রালে বিভিন্ন প্রোগ্রাম থাকার কারণে এবং সেন্ট্রালি ভাবে এ উৎসব পালন করা হয়। কালকে যে আবরার ফাহাদ দিবস ছিল এ বিষয়ে আমরা অবগত ছিলাম।

ছাত্র ফেডারেশনের সভাপতি শাহরিয়ার বলেন, এই বিষয়ে কোন মন্তব্য নেই।

 আহলে হাদিস যুবসংঘের সেক্রেটারি বলেন, আমাদের ৫ অক্টোবরের একটা প্রোগ্রাম গেল, আমরা আসলে অনেক ব্যস্ততার মধ্যে আছি। সো, আর এখানে আবরার ফাহাদ ভাইয়ের যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আমরা এখনো মানে সেরকম কোনো কর্মসূচি দিতে পারিনি বা রাখতেও পারিনি।

উল্লেখ্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে,ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকলেও ছাত্রসংগঠনগুলোর কার্যক্রম চললাম রয়েছে। একাধিক ছাত্রসংগঠনের কার্যক্রম চললাম থাকলেও শিবির ছাড়া অন্যকোন ছাত্রসংগঠনকে আবরার ফাহাদ ফাহাদ দিবসে কোন কর্মসূচি পালন করতে দেখা যায়নি।

Link copied!