বৃহস্পতিবার ০৮, অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার ০৮, অক্টোবর ২০২৬ -- : -- --

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন হাবিপ্রবির ১৬ কৃতি শিক্ষার্থী

হাবিপ্রবি থেকে ডালিম চন্দ্র রায়

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)

উচ্চশিক্ষায় অসাধারণ মেধার স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ 'প্রধানমন্ত্রী স্বর্ণপদক'-এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৬ জন কৃতি শিক্ষার্থী। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের এই চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে।

ইউজিসির বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এবার দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ জন শিক্ষার্থী এই স্বর্ণপদকের জন্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে হাবিপ্রবি থেকে ২০১৯ শিক্ষাবর্ষের ৮ জন, ২০২০ শিক্ষাবর্ষের ১ জন এবং ২০২১ শিক্ষাবর্ষের ৭ জন শিক্ষার্থী রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ অনুষদ বা ডিসিপ্লিনে সর্বোচ্চ ফলাফল (সিজিপিএ) অর্জন করায় তারা এই কৃতী সম্মাননার জন্য মনোনীত হোন।

মনোনীত হাবিপ্রবির ১৬ জন শিক্ষার্থীর শিক্ষাবর্ষ ও অনুষদভিত্তিক  তালিকায় যাদের নাম রয়েছে: প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ (০৮ জন): অনন্যা খাতুন – কৃষি অনুষদ,আল জান্নাতুন নূর – ইঞ্জিনিয়ারিং অনুষদ (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ), নুসরাত আফরিন শিল্পা – বিজনেস স্টাডিজ অনুষদ (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ),সুজানা দঙ্গল ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদ,ফারজানা খানম – ফিশারিজ অনুষদ,রিশাত হোসাইন – বিজ্ঞান অনুষদ (গণিত বিভাগ),বাবর আহমেদ – সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদ (অর্থনীতি বিভাগ),আফরোজা সুলতানা – ইঞ্জিনিয়ারিং অনুষদ (সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ)। প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০২০ (০১ জন):জাকিরুল হাসান জিহাদ – ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদ । প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০২১ (০৭ জন):মবিতা টাঙ্গিন – কৃষি অনুষদ ,সালমা খাতুন – ইঞ্জিনিয়ারিং অনুষদ ( কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ), মো. রাকিবুল হাসান – বিজনেস স্টাডিজ অনুষদ (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ), কে. এম. তৌফিক হাসান – ফিশারিজ অনুষদ মোহাম্মদ শাহজাহান – বিজ্ঞান অনুষদ (গণিত বিভাগ), নাজমিন আরা – সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদ (অর্থনীতি বিভাগ),আনিকা তাহসিন – ইঞ্জিনিয়ারিং অনুষদ (ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ)।

ইউজিসি জানিয়েছে, প্রকাশিত এই তালিকার বিষয়ে কোনো প্রার্থী বা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো আপত্তি বা সংশোধন থাকলে, তা প্রয়োজনীয় প্রমাণাদিসহ আগামী নির্দিষ্ট কার্যদিবসের মধ্যে ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালকের দপ্তরে লিখিত বা ইমেইলের মাধ্যমে জানাতে হবে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এই পদক প্রদান করে আসছে। মনোনীত প্রত্যেক শিক্ষার্থীকে ৪.৫ গ্রাম ওজনের ২২ ক্যারেট মানের একটি স্বর্ণপদক, ১০ গ্রাম রুপা এবং একটি সম্মাননা সনদ দেওয়া হবে। হাবিপ্রবির এই ১৬ জন শিক্ষার্থীর অনন্য সাফল্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

Link copied!