প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পিএম
স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে পাশে থাকার ধারাবাহিক প্রয়াসের অংশ হিসেবে আমানউল্লাহ পাড়া এফসি এর খেলোয়াড়দের মাঝে নতুন জার্সি উপহার দেওয়া হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হায়দার চৌধুরীর সৌজন্যে ক্রীড়ামোদী তরুণেরা এই জার্সিগুলো গ্রহণ করেন।
গতকাল রাতে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে আমানউল্লাহ পাড়া এফসি-এর খেলোয়াড়দের হাতে অফিসিয়াল জার্সি তুলে দেওয়া হয়। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় এ আর আকাশ (১৬), মোরশেদ (১১), তুহিন (৭), ইমন (২৬), সারজিল (২৪), শাহিল (১৩) ও ফাহিম (৩), আওয়াল (১), সাজান (২), বাবু (৪), আসিফ (১৭), মানিক (১৮), তারেক (১৯), হৃদয় (২২) সহ অন্যান্যদের জার্সিতে সাজানো আমানউল্লাহ পাড়া এফসি দল নতুন এই পোশাক পেয়ে অত্যন্ত উৎসাহিত ও আনন্দিত।
জার্সি প্রদানকালে ইকবাল হায়দার চৌধুরী বলেন, "তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমানউল্লাহ পাড়ার কৃতি ফুটবলাররা যেন আরও ভালো পারফরম্যান্স দিয়ে এলাকার মুখ উজ্জ্বল করতে পারে, সে লক্ষ্যেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতে এই দলের যেকোনো প্রয়োজনে আমি এবং আমার সংগঠন সর্বদা পাশে থাকবো।"
আমানউল্লাহ পাড়া এফসি-এর নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা ইকবাল হায়দার চৌধুরীর এই ক্রীড়াবান্ধব উদ্যোগের জন্য তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।
