রবিবার ০৪, অক্টোবর ২০২৬

রবিবার ০৪, অক্টোবর ২০২৬ -- : -- --

মৌলভীবাজারে পুকুরের পানিতে ডুবে নারীর মৃত্যু

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০২:০০ পিএম

রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন

মৌলভীবাজারের রাজনগরে পুকুরের পানিতে ডুবে বিনতী রানী কুন্ডু (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) ভোররাতে উপজেলার ৮নং মনসুরনগর ইউনিয়নের কাটাজুরী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিনতী রানী কুন্ডু গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার সুন্দরদী গ্রামের বাসিন্দা। তিনি স্বামী অশোক কুন্ডুর সঙ্গে ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে তিনি ঘর থেকে বের হন। সকাল ৮টার দিকে স্বামী অশোক কুন্ডু পুকুরে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন। স্বামীর দাবি, বিনতী রানী স্ট্রোকের রোগী ছিলেন এবং হাঁটাচলা করতে কষ্ট হতো।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!