প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ এএম
শাহিদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্কোয়াশ কোর্ট সংস্কারে আর্থিক সহায়তা দিয়েছে ইস্পাহানি টি লিমিটেড। রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ সহায়তার চেক হস্তান্তর করা হয়। ইস্পাহানি টি লিমিটেডের সিনিয়র ম্যানেজার তাসবির হাকিম ও সেলস ম্যানেজার মো. নূর নবী উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকানের কাছে চেকটি হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. হাবিবুর রহমান জালালসহ সংশ্লিষ্টরা।
চবি শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, বাংলাদেশ জাতীয় স্কোয়াশ খেলোয়াড় ও বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির সদস্য মো. রাফিউজ্জামান চৌধুরী রাফির উদ্যোগে এ সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। তিনি WSF Level-2 Certified Coach হিসেবেও দায়িত্ব পালন করছেন।
উপাচার্য ইস্পাহানি টি লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ সহযোগিতা বিশ্ববিদ্যালয়ে স্কোয়াশের চর্চা ও বিকাশে ভূমিকা রাখবে।
