বুধবার ৩০, সেপ্টেম্বর ২০২৬

বুধবার ৩০, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

নতুন ছাত্রউপদেষ্টা,চার হলে প্রভোস্ট বদল,নতুন দায়িত্বে আরও দুই শিক্ষক

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাওহিদ ইসলাম

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ এএম

ফাইল ফটো

বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. মামুন আল রশীদ। এদিকে, চারটি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে সেন্ট্রাল ল্যাবরেটরির অতিরিক্ত পরিচালক ও শাহ আজিজুর রহমান হলের আবাসিক শিক্ষক পদে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে দুই শিক্ষককে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. আতিকুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এসব  নিয়োগ কার্যকর করা হয়। আদেশ অনুযায়ী, খালেদা জিয়া হলের প্রভোস্ট হিসেবে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ. এস. এম. আয়নুল হক আকন্দকে ২৮ সেপ্টেম্বর থেকে পরবর্তী এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। 

শহীদ আনাস হলের প্রভোস্ট হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল করিমকে ৩০ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। জুলাই-৩৬ হলের প্রভোস্ট হিসেবে আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের অধ্যাপক ড. মোছাঃ হামিদা খাতুনকে ২৮ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। 

এছাড়া উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হলের প্রভোস্ট হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ রশিদুজ্জামানকে ২৮ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে, সেন্ট্রাল ল্যাবরেটরির অতিরিক্ত পরিচালক হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ মিনহাজউল হককে ২৮ সেপ্টেম্বর থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে। 

অন্যদিকে, শাহ আজিজুর রহমান হলের আবাসিক শিক্ষক হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক এস. এম. আব্দুর রাজ্জাককে ২৭ সেপ্টেম্বর থেকে পরবর্তী এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি যারা দীর্ঘদিন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তাদেরকে  ধন্যবাদ জানানো হয়েছে।

Link copied!