সোমবার ২৮, সেপ্টেম্বর ২০২৬

সোমবার ২৮, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

ঢাবি পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ৩১ শিক্ষার্থীর বৃত্তি লাভ

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের স্নাতক সম্মান ও মাস্টার্সে অধ্যয়নরত বিভিন্ন শিক্ষাবর্ষের ৩১জন মেধাবী শিক্ষার্থীকে বাংলাদেশ বুদ্ধিস্ট হেরিটেজ রিসার্চ ট্রাস্ট বৃত্তি প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আজ (২৭ সেপ্টেম্বর ২০২৬) রবিবার আর সি মজুমদার আর্টস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বুদ্ধিস্ট হেরিটেজ রিসার্চ ট্রাস্ট যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।

পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিভাগীয় অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বিশেষ অতিথি এবং বিভাগীয় অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়ুয়া ও বাংলাদেশ বুদ্ধিস্ট হেরিটেজ রিসার্চ ট্রাস্টের চেয়ারম্যান মি. সবুজ বড়ুয়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন সহযোগী অধ্যাপক ড. নীরু বড়ুয়া। বৃত্তিপ্রাপ্তদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন আজহারুল ইসলাম। 

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের যেকোনো সফলতার পেছনে পরিবার, বাবা-মা ও সমাজের অনেকের অবদান ও সহযোগিতা থাকে। শিক্ষার্থীদের সুনাগরিক ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠে এসব অবদানের প্রতিদান দিতে হবে। তিনি বলেন, শুধু সরকারি ফান্ডের ওপর নির্ভর করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে বেসরকারি অংশীদারিত্ব ও অ্যালামনাইদের সহযোগিতা প্রয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে বিশ্বমানে উন্নীত করা সম্ভব। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে অ্যালামনাইদের সম্পৃক্ত করে বড় আকারের ‘এনডাউমেন্ট ফান্ড’ গঠনের তাগিদ দেন ।

প্রথম বর্ষের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মো. শামীম মিয়া, মোসা. সুমনা খাতুন, বিজয় কুমার, আজহারুল ইসলাম, জয় দাস, মিত্রা রায়, লিটন কুমার, আরিফ জাকির, রুখু খাতুন, মোছা. সুমনা খাতুন ঐশি, আব্দুল আলীম, মোছা. ফারিয়া ইসলাম রিমু, তাঞ্জুল ইসলাম স্বর্ণ, মোছা. সুরাইয়া, মোছা. খুশিকা কামরিন বাঁধন এবং আসিফ আহমেদ।

দ্বিতীয় বর্ষের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- সৌমিত্র বড়ুয়া দিব্য, রিয়াদুল ইসলাম জিসান, মো. মুনতাসির নাছিফ এবং মোছা. মোস্তারিনা আক্তার।

 তৃতীয় বর্ষের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মুহাম্মদ জুনাইদ, সাব্বির রাহমেদ মেহেদী, আশিকুর রহমান, অনিরুদ্ধ রায়, অনিক দাস, তানহা ইসলাম তুনা, মিথী রানী এবং ফাহিম আস সামি।

চতুর্থ বর্ষের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- লক্ষ¥ী রানি ও রিয়াজ আহমেদ এবং মাস্টার্সের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী হলেন মো. রাকিব ইসলাম।

Link copied!