বৃহস্পতিবার ২৪, সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার ২৪, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

গলায় ওড়না পেঁচানো অবস্থায় হাবিপ্রবি নারী শিক্ষার্থীর মর/দেহ উদ্ধার 

হাবিপ্রবি থেকে ডালিম চন্দ্র রায়

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পিএম

সংগৃহীত

গলায় ওড়না পেঁচানো অবস্থায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নারী শিক্ষার্থীর মর/দেহ উদ্ধার হয়েছে। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬:৩০ টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিসিএস গলির শেষ মাথায় ফজিলা মেসে গাজীপুর থেকে পড়তে আসা ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী সিনথিয়া রহমান (২২) নামের এক নারী শিক্ষার্থীর মর/দেহ উদ্ধার করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীদের মুখে ঘটনার বিবরণীতে জানা যায়, গতরাতে মেসের আলোচনা ছিল। রাত ১০:৩০ টায় আলোচনা শেষে যে যার রুমে যায়। পরবর্তীতে সকাল ১১ টার দিকে আবারও আলোচনার জন্য তাকে ডাকা হলে তার সাড়া পাওয়া যায় না। তিনি ঘুমাচ্ছেন এমন ভেবে তাকে আর কেউ ডাকেনি। এবং যথারীতি তারা নিজেদের মাঝে আলোচনা করে দুপুরে যে যার রুমে যায় এবং যে যার কাজ করেন।

বিকেল ৬ টার দিকেও তার রুম বন্ধ থাকায় তার সহপাঠী সহ অন্যান্যরা তাকে ডাকেন।ডাকে সাড়া না দিলে তাকে জোরে চিৎকার করে ডাকা শুরু করেন।তখনও কোনো সাড়া না পাওয়ায় মেস কর্তৃপক্ষের সাথে কথা বলেন।পরবর্তীতে তারা হাতুড়ি দিয়ে ঘরের তালা ভেঙে  গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পান। এমতাবস্থায় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করেন।পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে এসে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোহাম্মদ নুরনবী ও দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম ঘটনাস্থলে পুলিশ সদস্যদের নিয়ে উপস্থিত হোন।সেখানে নারী পুলিশ সদস্যরা মরদেহ উদ্ধার করেন।এবং লাশের সুরতহাল করেন।লাশের সুরতহালের পর প্রাথমিকভাবে আত্ম/হ/ত্যা হিসেবে মনে করেছেন তারা।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহালের পরে আমাদের প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হয়েছে। আমরা সিনথিয়ার সহপাঠী সহ অন্যান্যদের সাথে কথা বলেছি এবং প্রয়োজনীয় বিষয়ের তদারকি করেছি।আপাতত লা/শ মর্গে থাকবে।তার পরিবার আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।তবে ময়নাতদন্তের পর  মূল কারণ জানা যাবে।

এদিকে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার সহপাঠী এবং অন্যান্য শিক্ষার্থী তথা বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমেছে। বিশ্ববিদ্যালয়ে কাউন্সেলিং শাখা চালুর কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।

Link copied!