প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুল হোসেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) পূর্বাহ্নে তিনি প্রক্টর পদে যোগদান করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অধ্যাপক ড. মোঃ কামরুল হোসেনকে আগামী এক বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে সদ্য বিদায়ী প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মোঃ কামরুল হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মোঃ কামরুল হোসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীলভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
