শনিবার ১৯, সেপ্টেম্বর ২০২৬

শনিবার ১৯, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

শ্রীমঙ্গলে খাটের নিচ থেকে ১৬ ফুটের বিশাল অজগর উদ্ধার, তোলপাড়

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পিএম

সংগৃহীত

 

 

শ্রীমঙ্গলে বসতঘরের খাটের নিচ থেকে ১৬ ফুট দৈর্ঘ্যের একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাত ১২টা ১০ মিনিটে ইছবপুর এলাকায়।

 

জানা যায়, মিতালি ডেকোরেটার্সের মালিক মৃত হারুন মিয়ার বাসায় ঘুমাতে যাওয়ার সময় খাটের নিচ থেকে হঠাৎ শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা। পরে খাটের নিচে তাকিয়ে তারা বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে পান। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

পরবর্তীতে পরিবারের সদস্যরা ডাক্তার প্রলাদ বাবুকে ফোন করে বিষয়টি জানান। প্রলাদ বাবু বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। বেশি রাত হওয়া সত্ত্বেও খবর পেয়েই ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন।

 

পরে তারা ঘটনাস্থলে গিয়ে খাটের নিচ থেকে বিশাল আকৃতির অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন।

 

 

 

পরবর্তীতে অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

 

সাম্প্রতিক সময়ে একের পর এক সাপ লোকালয়ে চলে আসায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছেন। মানুষের বসতবাড়ি ও আশপাশের এলাকায় সাপের উপস্থিতি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কও বাড়ছে।

 

এ পরিস্থিতিতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে দ্রুত ফাউন্ডেশন বা সংশ্লিষ্ট বন বিভাগের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

 

Link copied!