শনিবার ১৯, সেপ্টেম্বর ২০২৬

শনিবার ১৯, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

অন্যের টাকার উপর আমার লোভ নেই, কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে চাই, সিএনজি চালক

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ এএম

সংগৃহীত

 

মৌলভীবাজারের কমলগঞ্জে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এক সিএনজি অটোরিকশা চালক।

 

ভানুগাছ চৌমুহনী সিএনজি অটো স্ট্যান্ডের চালক মো. জমসেদ মিয়া তার নিজের চালিত অটোরিকশার পেছনের সিট থেকে কুড়িয়ে পাওয়া বেশ কিছু টাকা পেয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এই টাকাগুলো পান তিনি।

 

টাকা পাওয়ার পর থেকেই তিনি প্রকৃত মালিককে খুঁজছেন। ইতোমধ্যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন এই চালক।

 

এ বিষয়ে সিএনজি চালক মো. জমসেদ মিয়া বলেন —ভাই অন্যের টাকার উপর আমার লোভ নাই, আমি সিএনজি চালক তাই কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে চাই মালিককে।

 

তিনি আরও বলেন, প্রকৃত মালিককে খুঁজে বের করে উপযুক্ত প্রমাণ যাচাইয়ের পর টাকাগুলো ফেরত দিতে চান তিনি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত পর্যন্ত হারানো টাকার মালিক পাওয়া যায়নি।

 

 

 

হারানো টাকার প্রকৃত মালিককে শনাক্ত করতে টাকার সঠিক পরিমাণ, কোথায় ও কীভাবে হারিয়েছেন এবং অন্যান্য সুনির্দিষ্ট তথ্য দিয়ে প্রমাণ করতে হবে। যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকের হাতে টাকা তুলে দেওয়া হবে।

 

কারো টাকা হারিয়ে থাকলে ভানুগাছ চৌমুহনী সিএনজি স্ট্যান্ডে এসে চালক জমসেদ মিয়ার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

 

Link copied!