শনিবার ১৯, সেপ্টেম্বর ২০২৬

শনিবার ১৯, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

দুপচাঁচিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা উদযাপিত

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম

সংগৃহীত

 

বগুড়ার দুপচাঁচিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বিশ্বকর্মা পূজা দুপচাঁচিয়া পুরাতন বাজার সোনার পট্টিতে উদযাপিত হয়েছে।

বিশ্বকর্মা পূজা উপলক্ষে অনুষ্ঠানে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন দুপচাঁচিয়া শাখার সভাপতি জাহেদুর রহমান তালুকদার (কাজল) সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সাধারণ সম্পাদক রিঙ্কু কুন্ডু , সদস্য সঞ্জয় সাহা , অমিত দত্ত,সুজন মহন্ত, বিকাশ দত্ত, চঞ্চল, উত্তম সহ সংগঠনের নেতৃবৃন্দ সার্বিকভাবে পূজায় সহযোগিতা করেন। সকালে পূজা মণ্ডপে দেবশিল্পী বিশ্বকর্মার প্রতিমা স্থাপন করে পুরোহিতের মন্ত্রপাঠ, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হয়।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বিশ্বকর্মা দেবতাদের স্থপতি ও কারিগরি শিল্পের দেবতা। তাই এদিন বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহৃত যন্ত্রপাতি ও কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাজানো হয়। কর্মক্ষেত্রে নিরাপত্তা, সমৃদ্ধি ও সাফল্য কামনা করে ভক্তরা বিশ্বকর্মার কাছে প্রার্থনা করেন।

বিশ্বকর্মা পূজা উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন পূজামণ্ডপ ও প্রতিষ্ঠানে ভক্তদের সমাগম ঘটে। শিশু-কিশোরদের মধ্যেও ছিল উৎসবের আমেজ। কোথাও কোথাও আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।পূজাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা উৎসবটি উদযাপন করেন।

Link copied!