প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০৮:৩৬ এএম
গতকাল (১৫ আগস্ট ২০২৬) শনিবার খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে কেকেবিএইউ রিসার্চ জার্নালের এডিটোরিয়াল বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জার্নালের এডিটর ইন চীফ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। সভায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কেকেবিএইউ রিসার্চ জার্নালের প্রথম ইস্যু প্রকাশের লক্ষ্যে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
জার্নালের আকার, প্রকাশিতব্য ইস্যুর মুদ্রণ সংখ্যা, অনলাইন প্রকাশনা, গবেষণা নিবন্ধের ধরণ, নিবন্ধ আহ্বানের তারিখ, রিভিউয়ার নির্বাচন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার (আইএসএসএন) ও ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার (ডিওআই) নিবন্ধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নির্ধারণপূর্বক সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া এডিটোরিয়াল বোর্ড পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত বোর্ডে বিশ্ববিদ্যালয়ের ডিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষক-গবেষক প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদারকে জার্নালের এ্যাডভাইজার বোর্ডের অন্যতম সদস্য এবং ইংরেজি বিভাগের এ্যাডভাইজার প্রফেসর ড. গাজী আবদুল্লাহেল বাকীকে এক্সিকিউটিভ এডিটর, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আহছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিশিষ্ট তিন জন শিক্ষককে সদস্য করা হয়।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের আইএসএলএম বিভাগের শিক্ষক মোঃ নাজিমকে জার্নালের অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে সাচিবিক দায়িত্ব দেওয়া হয়। সভায় বোর্ডের বিভিন্ন ক্যাটাগরির সদস্য প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার, প্রফেসর ড. গাজী আবদুল্লাহ্-হেল-বাকী, ইইই বিভাগের প্রধান (ইনচার্জ) ড. মোঃ মুঈন উদ্দিন, সিএসই বিভাগের প্রধান (ইনচার্জ) রথীন্দ্র নাথ মহালদার, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান (ইনচার্জ) মোঃ মোস্তাফিজুর রহমান, ইংরেজি বিভাগের প্রধান (ইনচার্জ) সাদিয়া সুলতানা এবং আইএসএলএম বিভাগের প্রধান (ইনচার্জ) ফারজানা শারমিন আনিকা উপস্থিত ছিলেন।
