প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০১:২০ পিএম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, বিশ্ববিদ্যালয় জীবন হচ্ছে জীবনের সবচেয়ে সোনালি সময়। তোমরা এখানে এসেছো জ্ঞান অর্জন করতে, নিজেকে গড়ে তুলতে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে। তাই তোমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত একাডেমিক উৎকর্ষতা অর্জন করা। তোমরা যদি পড়াশোনায় মনোযোগী হও, জ্ঞান অর্জনের প্রতি আন্তরিক থাকো এবং একাডেমিক এক্সিলেন্সের দিকে এগিয়ে যাও, তাহলে তোমাদের প্রত্যেকেই একদিন একটি বড় প্রতিষ্ঠানের সমতুল্য হয়ে উঠতে পারবে।
গতকাল (৯ আগস্ট ) বিকালে চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে আয়োজিত "রিসার্চ এন্ড টিচিং ইন এনার্জি সাসটেইনেবিলিটি এন্ড ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সফরমেশন" শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে স্পিকার ছিলেন মারডক ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনার্জি এর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জি. এম. শফিউল্লাহ। এতে সভাপতিত্ব করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইইই বিভাগের অধ্যাপক ড. রাশেদ মোঃ মুরাদ হাসান।
সেমিনারের স্পিকার অধ্যাপক ড. জি. এম. শফিউল্লাহ বলেন, এনার্জি গবেষণার মাধ্যমে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে সুরক্ষা পাওয়ার কার্যকর পথ খুঁজে পেতে পারে।
