সোমবার ১০, আগস্ট ২০২৬

সোমবার ১০, আগস্ট ২০২৬ -- : -- --

মৌলভীবাজার সরকারি স্কুলে জিপিএ-৫ পেল ৫৫ জন : পাসের হার ৮৪.৩০%

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০২:১১ পিএম

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়

২০২৬ সালের এসএসি পরীক্ষায় আবারও সাফল্যের ধারা ধরে রাখল মৌলভীবাজারের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়।সিলেট শিক্ষা বোর্ডের অধীনে প্রকাশিত ফলাফলে বিদ্যালয়টি থেকে পাসের হার ৮৪.৩০%। সর্বমোট ৫৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে গৌরব বয়ে এনেছে।মোট ২৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ২০৪ জন সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে।

বিজ্ঞান বিভাগ, পাস: ১১৪ জন জিপিএ-৫: ৫২ জন, ফেল: ১৪ জন।প্রতিবারের মতো এবারও ফলাফলে আধিপত্য বিজ্ঞান বিভাগের, ব্যবসায় শিক্ষা বিভাগ, পাস: ৫০ জন, জিপিএ-৫: ০ জন, ফেল: ৫ জন,মানবিক বিভাগ,  পাস: ৪০ জন, জিপিএ-৫: ২ জন,  ফেল: ১৯ জন।

ফলাফল প্রকাশের পরপরই বিদ্যালয় প্রাঙ্গণে সফল শিক্ষার্থীদের মাঝে দেখা দেয় আনন্দ ও উচ্ছ্বাস। শিক্ষকমণ্ডলী ও অভিভাবকরা কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার কারণেই এই সাফল্য সম্ভব হয়েছে।

Link copied!