বুধবার ০৫, আগস্ট ২০২৬

বুধবার ০৫, আগস্ট ২০২৬ -- : -- --

চুয়েট এর নবনিযুক্ত ভিসির সাথে শিক্ষকবৃন্দের মতবিনিময়

চুয়েট প্রতিনিধি

প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০৩:০৪ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম এর সাথে সকল শিক্ষকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ ( ৪ আগস্ট, ২০২৬ ) মঙ্গলবার সকালে একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সঞ্চালনা করেন চুয়েট এর রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।

মতবিনিময় সভায় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, উচ্চ শিক্ষা-গবেষণায় চুয়েটকে বিশ্বমানে নিয়ে যেতে চাই। বিশ্ব র‌্যাংকিং-এ চুয়েটের স্থান সম্মানজনক অবস্থায় দেখতে চাই। আবিস্কার, উদ্ভাবনী কার্যক্রমকে প্রাধান্য দেয়ার জন্য পদক্ষেপ নেয়া দরকার। এসব বিষয়ে শিক্ষকবৃন্দের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি আশা করবো সকলের সহযোগিতায় আমরা লক্ষ্য অর্জন করতে পারবো।

Link copied!