প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৯:০৮ এএম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।
আইইবি, চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত এই শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন উক্ত কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান (একাডেমিক এন্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান (এডমিন, প্রফেশনাল এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম এবং সম্মানী সম্পাদক হিসেবে প্রকৌশলী খান আমিনুর রহমান।
এ সময় চুয়েট ও আইইবি, এর মধ্যে বিভিন্ন উদ্যোগে সার্বিক সহযোগিতা আগামী দিনে আরো বৃদ্ধির ব্যাপারে আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে, বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি সংক্রান্ত তথা কারিগরি সেমিনার আয়োজন এবং বিভিন্ন শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে গবেষণা কার্যক্রম এগিয়ে নেয়া, পরিদর্শন ও সহযোগিতা বৃদ্ধিসহ বিবিধ পদক্ষেপ নেয়ার বিষয়ে একমত পোষণ করা হয়।
