শুক্রবার ৩১, জুলাই ২০২৬

শুক্রবার ৩১, জুলাই ২০২৬ -- : -- --

নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল ও বাম্বলবি ডে-কেয়ার ও প্রিস্কুলের মধ্যে সমঝোতা স্বাক্ষরিত

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০৩:২৬ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

সম্প্রতি রাজধানীর দিলু রোডে অবস্থিত নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল এবং একই এলাকার স্বনামধন্য বাম্বলবি ডে-কেয়ার ও প্রিস্কুলের মধ্যে এক আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে এক দীর্ঘমেয়াদি ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বের শুভ সূচনা ঘটল।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মারিয়ম নূর ইউনুস এবং বাম্বলবি ডে-কেয়ার ও প্রিস্কুলের চেয়ারম্যান মরিয়াম ইউসুফ শোভা। 

চুক্তি স্বাক্ষর শেষে নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মারিয়ম নূর ইউনুস বলেন,"কর্মজীবী অভিভাবকদের সুবিধার্থে বাম্বলবি ডে-কেয়ারের সঙ্গে যৌথভাবে মানসম্মত ডে-কেয়ার সেবা প্রদানের এই উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, যত্নশীল ও নির্ভরযোগ্য পরিবেশ নিশ্চিত করবে এবং পরিবারগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক সুবিধা হিসেবে কাজ করবে।"

অন্যদিকে এই অংশীদারিত্ব সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করে বাম্বলবি ডে-কেয়ার ও প্রিস্কুলের চেয়ারম্যান মরিয়াম ইউসুফ শোভা বলেন,"আমরা সর্বদা শিশুদের একটি নিরাপদ, আনন্দময় ও শিক্ষণবান্ধব পরিবেশ দিতে প্রতিশ্রুতবদ্ধ। নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে হাত মেলাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই চুক্তির ফলে আমাদের শিক্ষার্থীরা পরবর্তীতে মানসম্মত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে এক নিরবচ্ছিন্ন ধারাবাহিকতা পাবে। একই সাথে অভিভাবকরাও তাদের সন্তানের ভবিষ্যৎ শিক্ষা নিয়ে আরও আশ্বস্ত হতে পারবেন।"

এই অংশীদারিত্বের আওতায় প্রতিষ্ঠান দুটি সমন্বিতভাবে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের জন্য বিভিন্ন অর্থবহ সুযোগ তৈরি করবে। শিশুদের সার্বিক বিকাশ, আধুনিক শিক্ষাদান পদ্ধতির আদান-প্রদান, যৌথ প্রশিক্ষণ এবং সহ-শিক্ষা কার্যক্রম আয়োজনের মাধ্যমে তারা প্রারম্ভিক শৈশব শিক্ষা ও সামগ্রিক বিকাশে উৎকর্ষ সাধনে একযোগে কাজ করার দৃঢ় ব্যক্ত করে।

Link copied!